Wednesday, June 9, 2021

বেসরকারি হাসপাতালের বারান্দার একটি ছবি।


 একজন ক্যান্সার আক্রান্ত রোগী তার ব্যাগ ভর্তি অনেক টাকা নিয়ে ডাক্তারের কাছে এসেছিলেন।তিনি ডাক্তারকে বললেন,তার প্রচুর টাকা আছে।ডাক্তার যেন উনাকে সুস্থ করে দেন।তখন ডাক্তার সাহেব বললেন,"আমার কিছু করার নেই।কারণ আপনার ক্যান্সার এখন Final stage এ অবস্থান করছে।"এটা শুনে রোগীটি অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন এবং তার ব্যাগের সমস্ত টাকা হাসপাতালের বারান্দায় ছুড়ে ফেলে দিলেন।তখন ক্যান্সার আক্রান্ত রোগীটি অত্যন্ত মনঃব্যথিত হৃদয়ে চিৎকার করে বললেন,আমার এত টাকা উপার্জন করার দরকার কি ছিল ?এই টাকা দিয়ে আমার স্বাস্থ্য ফিরিয়ে আনা যাবে না।টাকা দিয়ে আমার সময় কেনা যাবে না,টাকা দিয়ে সুখ কেনা যাবে না।

প্রকৃতপক্ষে ঘটনাটি সত্যি হৃদয় বিদারক এবং শিক্ষামূলক। অর্থই আমাদের প্রকৃত সুখ দিতে পারে না।শুধু অর্থই নয়,এই জগতের কোন বস্তুই আমাদের প্রকৃত সুখ দিতে পারে না।কারণ এগুলো সব অনিত্য।কিন্তু তাই বলে এগুলো উপেক্ষা করবো এরকম ও না। এগুলো কৃষ্ণ সেবার নিমিত্তে ব্যবহার করা উচিত।কৃষ্ণই সকল কিছুর মালিক।তাই একমাত্র প্রকৃত সুখ ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মেই রয়েছে,তাঁর নামের মধ্যে রয়েছে।

আদালত অঙ্গনে মন্দিরে বিবাহের ব্যবস্থায় অ্যাড.সুমন কুমার রায়।


 আদালত অঙ্গনে কোর্ট ম্যারিজ করা হয় /নোটারী করা হয়। বাংলাদেশ হিন্দু পরিষদ -এর  উদ্দোগে মন্দির ভিত্তিক বিবাহ চালু করা হয়েছে। আগ্রহীদের যোগাযোগ করতে অনুরোধ জানাচ্ছি। 

অ্যাড. সুমন কুমার রায়, ঢাকা, জজ কোর্ট  মোবাইল নম্বরঃ- 01754928286 

বাহরাইন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যঅনুযায়ী ৭০ জন বাংলাদেশির করোনায় মৃত্যু।


 বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, বাহরাইনে বর্তমানে প্রতিদিন হাজার হাজার নাগরিক ও প্রবাসী করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়চ্ছে।  

বাহরাইন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এ পর্যন্ত মোট ৭০ জন বাংলাদেশি কর্মী করোনায় মারা গেছে। তার মধ্যে মে মাসে ৩২ জন কর্মী মারা যান। এই অবস্থায় বাহরাইন সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি, কোভিড-১৯ পরিস্থিতিতে গৃহীত নির্দেশনাবলী কঠোরভাবে অনুসরণ করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
বাহরাইন সরকার শুরু থেকেই করোনা ভাইরাসের টিকা বাহরাইনে বসবাসরত প্রবাসীদেরকে বিনামূল্যে দিয়ে আসছে। বাহরাইনে বসবাসকারী সবাইকে টিকা গ্রহণের জন্য শুরু থেকেই সরকার অনেক তাগিদ দিচ্ছে। যারা টিকা নেয়নি তাদের ওপর অনেক বিধিনিষেধ আরোপ করেছে। এই অবস্থায় সব বাংলাদেশি কর্মীকে টিকা নেওয়ার জন্য মানামায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জোর তাগিদ দিয়েছেন।

Tuesday, June 8, 2021

কুমিল্লায় অ্যাডভোকেট মানিক চন্দ্র ভৌমিক এর পৈত্রিক জমি বেদখলকারীদের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববব্ধন কর্মসূচি।



 ভুমি দস্যু কবির আহমেদ গং  জাতীয় হিন্দু মহাজোট কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ও চট্রগ্রাম বিভাগীয় সম্পাদক অ্যাডভোকেট মানিক চন্দ্র ভৌমিক এর পৈত্রিক পুকুর পাড় ও জলকাপ বেদখলের চেষ্টা করছে  ৷ ইতোপূর্বে আংশিক বেদখল করেছে ৷ 

 কুমিল্লা শহরে বাংলাদেশ জাতীয়  হিন্দু মহাজোট এর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এর আয়োজন করা হয়েছে।  ভুমি দস্যুগণের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

কুমিল্লা মহানগর কৃষক লীগের আহ্বায়ক ভূমিদস্যু খোরশেদ আলম ও কবির আহমেদ গং কর্তৃক অ্যাডভোকেট  মানিক চন্দ্র ভৌমিক এর পৈত্রিক ভুমি দখলের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ।

কুমিল্লা মহানগর কৃষক লীগের আহ্বায়ক ভুমি দস্যু খোরশেদ আলম ও কবির আহমেদ গং  জাতীয় হিন্দু মহাজোট কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ও চট্রগ্রাম বিভাগীয় সম্পাদক অ্যাডভোকেট মানিক চন্দ্র ভৌমিক এর পৈত্রিক পুকুর পাড় ও জলকাপ বেদখলের চেষ্টার প্রতিবাদে আজ সকাল ১১ টায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কুমিল্লা জেলা হিন্দু মহাজোট ও ছাত্র যুব আইনজীবী মহাজোট।  ভুমি দস্যুদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

বেসরকারি হাসপাতালের বারান্দার একটি ছবি।

 একজন ক্যান্সার আক্রান্ত রোগী তার ব্যাগ ভর্তি অনেক টাকা নিয়ে ডাক্তারের কাছে এসেছিলেন।তিনি ডাক্তারকে বললেন,তার প্রচুর টাকা আছে।ডাক্তার যেন উন...